অফিস ডেস্ক :
সাংবাদিক এম মুরশীদ আলীকে আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকা অফিস কর্তৃক পরিচালিত ‘আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্র, রূপসা’র তদারকি কমিটির সদস্য মনোনীত করায় আঞ্জুমান কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপসার গোয়াড়া গ্রামের জিরোপয়েন্ট এলাকার বাসিন্দা মোল্লা জাহাঙ্গীর আলম।
রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘সাংবাদিক এম মুরশীদ আলী রূপসা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
মোল্লা জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমরা আশা করি, আঞ্জুমান মফিদুল ইসলামের মতো একটি স্বনামধন্য সেবাধর্মী প্রতিষ্ঠানের তদারকি কমিটিতে থেকে তিনি তার মেধা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে এলাকার অসহায়, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার হাত ধরে রূপসার এ সেবাকেন্দ্রটি আরও গতিশীল হবে।’
উল্লেখ্য, রূপসার আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, ফিজিওথেরাপি এবং নারীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।