চট্টগ্রাম প্রতিনিধি:
একতা, সম্প্রীতি ও জেলার মানুষের কল্যাণের অঙ্গীকারকে সামনে রেখে বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের বাদামতলায় অবস্থিত অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলামের চেম্বারে (ফোরামের অস্থায়ী কার্যালয়) এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক মোল্লা মোঃ সরোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বরেণ্য সাংবাদিক মোঃ খলিলুর রহমান। তিনি বলেন, একটি সংগঠনের শক্তি তার সদস্যদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর নির্ভর করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে পারে। তিনি চট্টগ্রামে বসবাসরত বাগেরহাটবাসীর কল্যাণে এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. নজরুল ইসলাম খান। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ মোস্তফা কামাল, মোঃ রাসেল মোল্লা, মোহাম্মদ মিজানুর রহমান, সাংবাদিক মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ আদমান, মোহাম্মদ রাজু আহমেদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা প্রবাসী বাগেরহাটবাসীর অধিকার, পারস্পরিক সহযোগিতা ও বন্ধন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোল্লা মোঃ সরোয়ার হোসেন বলেন, সংগঠন গঠনই চূড়ান্ত লক্ষ্য নয়, বরং এর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই প্রধান উদ্দেশ্য। তিনি জানান, আগামী ২০ এপ্রিল ২০২৬-এর মধ্যে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। একই সঙ্গে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।
সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সভাকে বাগেরহাটবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার এবং একটি শক্তিশালী, সেবামুখী সংগঠন গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।