প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১২:৩১ এ.এম
গাজীপুরে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড-এর গাজীপুর সার্ভিস পয়েন্টের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সার্ভিস পয়েন্ট কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি জনাব আব্দুল ওয়াহাব রিংকু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ। তিনি তার বক্তব্যে ইসলামী জীবন বীমার গুরুত্ব এবং সামাজিক নিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর থানার এএসআই (সিটিএসবি) জনাব আজহারুল ইসলাম এবং গ্রেট ওয়াল সিটি পূর্ব জামে মসজিদের ইমাম ও খতিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড-এর অতিরিক্ত প্রজেক্ট হেড এবং গাজীপুর সার্ভিস পয়েন্টের ইনচার্জ জনাব সাইফুল ইসলাম।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
@দৈনিক শব্দদেশ-২০২৬