মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
আজ ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশঝ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর ১ম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা,পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্বাবধায়নে নিয়োগ বোর্ড স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের কোনরকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। তিনি আরও বলেন, দালাল বা প্রতারক চক্রের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। এসময় জনাব তানভীর আহমদ, এআইজি (পুলিশ এভিয়েশন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাসহ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।