নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ তারিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পুলিশের নিয়মিত অভিযান, টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকেই নওগাঁ জেলার বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের কার্যক্রম আরও সক্রিয় হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার ফলে অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক ছিল, পুলিশের তৎপরতা বৃদ্ধির ফলে বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশের উপস্থিতিও সাধারণ মানুষের নিরাপত্তাবোধ বাড়িয়েছে। পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি, বিট পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন। অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগও জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নওগাঁ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সচেতন নাগরিকদের মতে, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের কঠোর ও কার্যকর নেতৃত্ব, মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা এবং অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনগত ব্যবস্থা নওগাঁর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নওগাঁবাসীর প্রত্যাশা, বর্তমান ধারাবাহিকতা অব্যাহত থাকলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং চুরি-ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী হবে।