অফিস ডেস্কঃ
বিশিষ্ট সাংবাদিক, পরিবেশ সংগঠক ও অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের চেয়ারম্যান স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতা মোহাম্মদ জেবর মুল্লুককে দেখতে হাসপাতালে গেছেন বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ জেবর মুল্লুকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। এ সময় নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
জানা গেছে, মোহাম্মদ জেবর মুল্লুক মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাইছার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মুজিবুর রহমান, জয়নাব বেগম, হালিমা বেগম, মোহাম্মদ আসিফ, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল মোমেন, সদস্য মোহাম্মদ রিফাত এবং সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২২ জুন গভীর রাতে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স আয়োজিত তিনদিনব্যাপী ‘গ্রীন রোড শো’ কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে কর্নেলহাট বাদামতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন মোহাম্মদ জেবর মুল্লুক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ মোহাম্মদ জেবর মুল্লুকের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।