প্রবাসী বাংলাদেশিদের সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় মর্যাদা ও দায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ (১৯৯২)। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১১টায় এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রবাসী বাংলাদেশিদের সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় স্বীকৃতি, নাগরিক মর্যাদা এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। আয়োজক সংগঠন সূত্রে জানা যায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অলি আহমেদ (বীর বিক্রম)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডক্টর জয়নাল আবেদীন, লন্ডন। সভায় সভাপতিত্ব করবেন দার্শনিক অ্যাডভোকেট এ. এন. ঈসা, লন্ডন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মোহাম্মদ মোসাদ্দেক মিয়া মানিক, লন্ডন। বিশেষ প্রধান বক্তা হিসেবে থাকবেন ফারুক আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহমেদ রেয়াজ, চেয়ারম্যান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, দুবাই এবং মোহাম্মদ ফজলুল হক, বাংলাদেশ। সভার উদ্বোধনী বক্তব্য রাখবেন আলহাজ্ব ডক্টর শরিফ সাকি, বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিচালনা করবেন দেশপ্রেমিক এম. এ. রউফ, কাতার। আলোচনা সভার মূল লক্ষ্য হলো, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের যথাযথ অংশগ্রহণ ও স্বীকৃতির প্রয়োজনীয়তা তুলে ধরা। আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও সংগঠক এম. এ. রউফ, কাতার, সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে মতামত প্রদান ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণকারী নন; তাঁরা বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার। তাই তাঁদের সাংবিধানিক অধিকার, মর্যাদা ও রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে মূল্যায়ন করা সময়ের দাবি।
আয়োজনে: আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ (১৯৯২)।