আন্তর্জাতিক ডেস্কঃ
প্রবাসীদের স্ত্রী-কন্যাদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের জরুরি সভা
সামাজিক বর্জনের প্রস্তাব, মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়ে আলোচনা হবে। প্রবাসী বাংলাদেশিদের স্ত্রী-কন্যাদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সামাজিক বর্জনের প্রস্তাব এবং আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনার জন্য জরুরি ভার্চুয়াল সভা আহ্বান করেছে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিতব্য এ সভায় প্রবাসীদের পরিবারের সম্মান ও মর্যাদা রক্ষা, অবমাননাকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ, সামাজিক বর্জনের প্রস্তাব এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে। সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের স্ত্রী-কন্যাদের সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রবাসীদের পরিবারের সম্মান রক্ষা এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডন শাখার আহ্বায়ক জনাব আহমদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন সৌদি আরবের প্রবাসী সংগঠক ও সম্পাদক মোহাম্মদ আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অংশ নেবেন জি কে জাফর উল্লাহ।
সভা পরিচালনা করবেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সদস্যসচিব এম. এ. রউফ। সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে—অবমাননাকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ, সামাজিক বর্জনের প্রস্তাব, মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টা, বাংলাদেশ সময় রাত ১১টা এবং কাতার সময় রাত ৮টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে। অনলাইন সভার লিংক পরবর্তী সময়ে জানানো হবে। আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভাই-বোন, সংগঠনের প্রতিনিধিসহ আগ্রহী ব্যক্তিদের সভায় অংশগ্রহণ এবং মতামত প্রদানের আহ্বান জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের পরিবারের সম্মান রক্ষা, প্রবাসীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যোগাযোগ:
এম. এ. রউফ, প্রতিষ্ঠাতা সদস্যসচিব, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ।
ই-মেইল: roufnasrin@gmail.com
ফোন: +974 66958035