নিজস্ব প্রতিবেদক:
নিজের মতো করে গান রচনা করে শিল্পী হওয়ার প্রচেষ্টা চালিয়েছেন লেখক এম এ রউফ। রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবারের সদস্য, সহযোদ্ধা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি তাঁর লেখা একটি গান উপহার দিয়েছেন।
গানের কথায় উঠে এসেছে মনের আবেগ, বন্ধুত্ব, বিরহ, আত্মমর্যাদা এবং মানুষের নিজের দায়িত্ব নিজে পালনের বার্তা। গানের মাধ্যমে তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পরিচয় ও পারস্পরিক বন্ধনের কথাও তুলে ধরেছেন।
লেখক এম এ রউফ তাঁর গানে প্রশ্ন রেখেছেন, মানুষ কত দিন অন্যের ওপর নির্ভর করে চলবে? তাঁর বক্তব্যে অন্যের সমালোচনা না করে নিজের দায়িত্বের প্রতি যত্নবান হওয়ার আহ্বানও প্রকাশ পেয়েছে। এ প্রসঙ্গে তাঁর গানের কথায় রয়েছে, ‘নিজের চরকায় তেল দাও’—যা নিজের দায়িত্ব নিজে পালন করার একটি পরিচিত প্রবাদপ্রবচন।
গানের নির্বাচিত অংশ
আমার কি সুখ যায় না দিন-রজনী?
ভিক্ষা করে খাবি, ভাই, আর কত দিন?
নিজের মতো করে নিজেই শিল্পী সাজলাম,
আপনাদের জন্য গানটি উপহার দিলাম।
কেউ জানে না,
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না।
আমরা কিন্তু রেমিট্যান্স যোদ্ধা,
রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার।
তোমার কি জানা নেই, আমরা কারা?
বন্ধু-বান্ধবী, আমরা কিন্তু সবই জানি।
ও আমার প্রাণবন্ধু, তোর তুলনা নাই,
দেশে-বিদেশে থেকেও চিনলি না তারে?
নিজের চরকায় তেল দাও,
নিজের দায়িত্ব নিজেই নাও।
সে আমার হৃদয়েরই ধন,
সে ছাড়া অসহায় হয়ে ঝরে দুই নয়ন।
একা একা থাকা আমার ভালো লাগে না,
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না।
শ্রোতাদের মতামত প্রত্যাশা
এম এ রউফ তাঁর বক্তব্যে জানিয়েছেন, তিনি নিজের মতো করে গান রচনা ও পরিবেশনের চেষ্টা করেছেন। গানটি শ্রোতাদের ভালো লাগলে তাঁরা যেন তাঁদের মতামত ও অনুভূতি তাঁকে জানান।