মস্তু মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হলে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির কাছ থেকে ১,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন কসবা উপজেলার তেতৈয়া গ্রামের ছবির খানের ছেলে সাইমন এবং একই গ্রামের মোকলেসের ছেলে সোহেল।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।