আন্তর্জাতিক ডেস্কঃ
হাকিকুল ইসলাম খোকন বাপসনিউজঃ
জেএসএফ বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে বলেছেন,দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সহিংসতা। চরম তাণ্ডব চলছে গোপালগঞ্জে। জুলাই আন্দোলনের প্রায় আড়াই বছর পর কেন এমন পরিস্থিতি?খবর বাপসনিউজ ।শুধু দেশেই নয়, এর আগে দেশের বাইরে জুলাই আন্দোলনের নেতাদের শুধুমাত্র হেনস্তা করা হলেও এবার যুক্তরাজ্যে সফররত নাহিদ ইসলাম ও এনসিপি নেতাদের ওপর রীতিমতো হামলা করেছে আওয়ামী লীগ। অভ্যুত্থানের এতদিন পর এখন কেন এমন সহিংস হয়ে উঠছে দলটি? এটি কীসের ইঙ্গিত? এদিকে, দেশের রাজনীতিতে জুলাইপন্থী, সরকারি দল ও বিরোধী দল একে অপরকে দায়ী করছে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের। বাংলাদেশের সঙ্গে, এমনকি বাংলাদেশকে বাইরে রেখে, ‘আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো’ যুক্তরাষ্ট্র এবং শেখ হাসিনাকে আশ্রয়দাতা দেশ ভারতের মধ্যেও চলছে কূটনৈতিক যোগাযোগ। এখন কী চায় যুক্তরাষ্ট্র? কেমন ভূমিকায় ডিপ স্টেট? সামনে কি গৃহযুদ্ধ, নাকি সহিংসতার সমাধান?