ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ের শুখানপুকুরিতে গোপনে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় নবম শ্রেণির এক ছাত্রী ও তার প্রেমিককে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে ভূল্লী বাজারের হানিফ কাউন্টারে এ ঘটনা ঘটে। আটক শিক্ষার্থীর নাম ঝর্ণা আক্তার। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, তার সঙ্গে আটক নায়েব আলী এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, তাদের দুজনের বাড়িই ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে। গোপনে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে তারা ভূল্লী বাজারের হানিফ কাউন্টারে অবস্থান করছিল। এ সময় তাদের আটক করা হয়। তবে কী কারণে তারা ঢাকায় যাচ্ছিল এবং কীভাবে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।