প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ১:৪৬ এ.এম
বেওয়ারিশ কুকুরে নওগাঁর নিয়ামতপুরে বাড়ছে গবাদিপশুর প্রাণঘাতী, জলাতঙ্ক বিস্তারের শঙ্কা। মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। নিয়ামতপুরের বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে বে ওয়ারিশ কুকুরের উপদ্রব। আর ওসব কুকুরের মাধ্যমে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে সম্প্রতি নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নে একই দিনে ১০ গবাদিপশু কুকুরের আক্রমনের শিকার হয়েছে। হঠাৎ করে বুঝে উঠার আগেই মৃত্যু হয়েছে দুইটি গবাদি পশুর। গত ৩০ জুন,সুমন নামে একজন দু:খ প্রকাশ করে ফেসবুক পোস্টে লিখেন,নিয়ামতপুর এখন কুকুরের দখলে, ইচ্ছে মতো গবাদি প্রাণীর উপরে করছে আক্রমণ, কেউ বা ঘটনাস্থলে মৃত্যুবরণ করছে কেউবা আবার তিলে তিলে মৃত্যু পথে পতিত হচ্ছে। ঠিক আজ সকালে আমার এক আত্মীয়র গর্ভবতী গাভী জলাতঙ্ক হয়ে মৃত্যুবরণ করলো। তারা জানাই আমার গরুকে মাঠে রাখতাম সেখানেই হয়তোবা কুকুরের দ্বারা আক্রমণের শিকার হয়েছিল। আজ আমি শেষ,হারালাম প্রিয় প্রাণীটিকে। বিশেষজ্ঞদের মতে, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করা জরুরি। তবে কুকুর নিধন করা যাবে না। কারণ এ নিয়ে ২০১২ সালে উচ্চ আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।সেজন্য বেওয়ারিশ/পালিত কুকুরকে টিকা দেয়া এবং পুরুষ কুকুরদের জন্মনিয়ন্ত্রণ করা জরুরী। নিয়ামতপুরে কোনো শিশু বা গবাদিপশুকে কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে হবে। আক্রান্ত পশুকে তাৎক্ষণিক নিরাপদ দূরত্বে বেঁধে আলাদা (কোয়ারেন্টাইন) রাখতে হবে এবং স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি-র্যাবিস টিকা (ARV) নিশ্চিত করতে হবে
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নিয়ামতপুরের বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে বে ওয়ারিশ কুকুরের উপদ্রব। আর ওসব কুকুরের মাধ্যমে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে সম্প্রতি নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নে একই দিনে ১০ গবাদিপশু কুকুরের আক্রমনের শিকার হয়েছে। হঠাৎ করে বুঝে উঠার আগেই মৃত্যু হয়েছে দুইটি গবাদি পশু গত ৩০ জুন, সুমন নামে একজন দু:খ প্রকাশ করে ফেসবুক পোস্টে লিখেন,নিয়ামতপুর এখন কুকুরের দখলে, ইচ্ছে মতো গবাদি প্রাণীর উপরে করছে আক্রমণ, কেউ বা ঘটনাস্থলে মৃত্যুবরণ করছে কেউবা আবার তিলে তিলে মৃত্যু পথে পতিত হচ্ছে। ঠিক আজ সকালে আমার এক আত্মীয়র গর্ভবতী গাভী জলাতঙ্ক হয়ে মৃত্যুবরণ করলো। তারা জানাই আমার গরুকে মাঠে রাখতাম সেখানেই হয়তোবা কুকুরের দ্বারা আক্রমণের শিকার হয়েছিল। আজ আমি শেষ,হারালাম প্রিয় প্রাণীটিকে।বিশেষজ্ঞদের মতে, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করা জরুরি। তবে কুকুর নিধন করা যাবে না। কারণ এ নিয়ে ২০১২ সালে উচ্চ আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।সেজন্য বেওয়ারিশ/পালিত কুকুরকে টিকা দেয়া এবং পুরুষ কুকুরদের জন্মনিয়ন্ত্রণ করা জরুরী।নিয়ামতপুরে কোনো শিশু বা গবাদিপশুকে কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে হবে। আক্রান্ত পশুকে তাৎক্ষণিক নিরাপদ দূরত্বে বেঁধে আলাদা (কোয়ারেন্টাইন) রাখতে হবে এবং স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি-র্যাবিস টিকা (ARV) নিশ্চিত করতে হবে।
@দৈনিক শব্দদেশ-২০২৬