মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
মে ২২/০৫/২০২৬ দুপুর ১২:৫৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি Suzuki Gixxer মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেল আরোহীদ্বয়কে তল্লাশী করে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও অপর একটি অভিযানে দুপুর ১৪.২৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি Bajaj Pulsar মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেল আরোহীকে তল্লাশী করে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রমজান আলীর এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। মোঃ রাজীব
পিতা- মোঃ মোতালেব
সাং- দৌলারদী
থানা- সোনারগাঁও
২। মোঃ রমজান আলী
পিতা- নূর মোহাম্মদ বেপারী
সাং- পাইনদি নতুন মহল্লা
থানা- সিদ্ধিরগঞ্জ
উভয় জেলা- নারায়নগঞ্জ
৩। হুমায়ুন কবির
পিতা- মৃত আশরাফ আলী
সাং- পেয়াদা বাজার
থানা- মনিরামপুর
জেলা- যশোর
এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু হয়েছে।