তাহের নগর বাজারে বহুতল ভবন নির্মাণে নিরাপত্তাহীনতা, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

তাহের নগর বাজারে বহুতল ভবন নির্মাণে নিরাপত্তাহীনতা, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার

শারওয়ার হোসেন :

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা উপজেলার রহনপুরের খয়রাবাদ এলাকার তাহের নগর বাজারে ডা. ইউসুফ আলীর নির্মাণাধীন ৮ তলা ভবন ঘিরে দেখা দিয়েছে চরম নিরাপত্তাহীনতা। এলাকাবাসীর অভিযোগ, প্রয়োজনীয় সেফটি ব্যবস্থা ছাড়াই ভবনের নির্মাণ কাজ চলমান থাকায় প্রতিনিয়ত ঝুঁকিতে রয়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঝড়ো হাওয়ায় নির্মাণাধীন ভবনের সাটারিংয়ের টিন উড়ে গিয়ে পাশের কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর থেকে বাজারে আসা-যাওয়া নিয়ে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

এলাকাবাসীর দাবি, ভবন নির্মাণে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী, নেট বা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

অভিযোগ রয়েছে, নির্মাণাধীন ভবনের সামনের দুটি পিলার বেজমেন্ট সরকারি জমির উপর স্থাপন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, তাদের দোকানপাটের ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত ও সরকারি জমি দখলের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *