নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের ছয় ঘাঁটি দক্ষিণ পাহাড় এলাকায় আমবাগানে ক্ষতিসাধনের অভিযোগে মোহাম্মদ জামাল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন বাগান মালিকরা।
তিনি মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং ছয় ঘাঁটি দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মানুষের বাগানের ঘাস কাটার সময় তিনি শত্রুতামূলকভাবে কাঁচি/কাঁচা দিয়ে বিভিন্ন আমগাছের আম কেটে ক্ষতি করেন।
এসময় আমবাগান মালিকরা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে গ্রাম্য সালিশের মাধ্যমে জামাল হোসেনকে ২০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, আমের মৌসুমে এ ধরনের ঘটনা দুঃখজনক এবং বাগান মালিকদের জন্য বড় ক্ষতির কারণ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।