অফিস ডেস্ক :
আখাউড়া উপজেলার উত্তর ইউপির রামধননগর গ্রামে দীন ইসলাম ওরফে দিনু মিয়া তার স্ত্রী মিম আক্তার কে শারিরীক ভাবে মারধর ও নির্যাতন করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দিনু মিয়া ঐ গ্রামের ইসহাক মিয়ার পুত্র। আহত মীম আক্তার একই ইউপির আজমপুর গ্রামের জহিরুল ইসলামের কন্যা।
মীম আকতারের মা ফোনে জানান, যৌতুকের দাবিতে তার মেয়ের জামাই ও তার স্বজনরা মিমকে ছুরি দিয়ে গালে, হাতে আঘাত করে গুরুতরভাবে জখমসহ ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মিমের স্বামীর সাথে তার শাশুড়ি জেসমিন, দেবর নুর ইসলাম, সজল, আমিনুল ও মামা মোবারক এবং আবুল হোসেনের সহযোগিতায় মাথার চুল কেটে দেন বলে অভিযোগ করেন। মিম কে প্রাথমিক চিকিৎসার জন্য আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন।