মস্ত মিয়া
জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের অভিযানে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে অভিযান চালিয়ে আজগর আলী (৩০) নামের ওই আসামিকে আটক করে পুলিশ। তিনি একই গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আজগর আলী মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চান্দুরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।