অফিস ডেস্ক :
গত ২২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ বুধবার ভোর আনুমানিক ০৫:৫০ ঘটিকার দিকে মাধবপুর থানাধীন আফজলপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পূজার সরঞ্জামাদি সংরক্ষণের টিনশেড ঘরে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেন।
হবিগঞ্জ জেলা পুলিশের নিরবচ্ছিন্ন তদন্ত ও পুলিশ সুপার মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় উক্ত অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উদ্ঘাটিত হয়। সেই সূত্র ধরেই অদ্য ২৬ এপ্রিল ২০২৬ সময় দুপুর ২.৩০ ঘটিকায় মাধবপুর থানার ০৩ নং বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকা থেকে মূল দুষ্কৃতকারী মোঃ বোরহান উদ্দিন সোহাগ (৩৭)কে গ্রেপ্তার করা হয়। বোরহান উদ্দিন সোহাগ (৩৭) এর পিতা মৃত জয়নাল আবেদীন প্রকাশ তালেবর, সাং- আফজলপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি মন্দিরে অগ্নিসংযোগ ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।