মস্ত মিয়া
জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় চলন্ত ট্রেনে নিজেকে বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশির সময় মোহাম্মদ তুষার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার রাত প্রায় ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিমান বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ট্রেনের যাত্রীদের ব্যাগ তল্লাশি শুরু করেন। তার আচরণে সন্দেহ হলে ট্রেনের কর্তব্যরত টিটি এবং জিআরপি পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পরবর্তীতে ত/ল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ভুয়া বিমান বাহিনীর পরিচয়পত্র উদ্ধার করা হয়। এতে নিশ্চিত হওয়া যায় যে তিনি ভুয়া পরিচয়ে যাত্রীদের বিভ্রান্ত করছিলেন।বর্তমানে অভিযুক্ত মোহাম্মদ তুষার চট্টলা এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রতারণা রোধে যাত্রীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে ট্রেন ভুয়া বিমানবাহিনীব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় চলন্ত ট্রেনে নিজেকে বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশির সময় মোহাম্মদ তুষার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার রাত প্রায় ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিমান বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ট্রেনের যাত্রীদের ব্যাগ তল্লাশি শুরু করেন। তার আচরণে সন্দেহ হলে ট্রেনের কর্তব্যরত টিটি এবং জিআরপি পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ভুয়া বিমান বাহিনীর পরিচয়পত্র উদ্ধার করা হয়। এতে নিশ্চিত হওয়া যায় যে তিনি ভুয়া পরিচয়ে যাত্রীদের বিভ্রান্ত করছিলেন।বর্তমানে অভিযুক্ত মোহাম্মদ তুষার চট্টলা এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রতারণা রোধে যাত্রীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।