অফিস ডেস্ক :
পাবনা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল Pabnanews24.com-এ গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত “পাবনার তৃতীয় লিঙ্গের ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল ও যুবলীগ নেতার বিরুদ্ধে” শিরোনামের সংবাদের প্রতিবাদে ফরিদপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল হক সাবেরী, বনওয়ারী নগর বাজার ব্যবসায়ী (বণিক) সমিতির সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিবুল হক পান্ত।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেন, উল্লেখিত তারিখে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে ইউপি সদস্য জহুরুল ইসলাম ও বিজলী খাতুন সাংবাদিকদের জানান, প্রকাশিত সংবাদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা এ ধরনের কোনো ঘটনার বিষয়ে অবগত নন বলেও জানান। এছাড়া তারা ফরিদপুর থানা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা করেননি বলে নিশ্চিত করেন।
সাংবাদিক সম্মেলনে বক্তারা সংশ্লিষ্ট গণমাধ্যমকে যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান এবং মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার দাবি জানান।