মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
এপ্রিল ১২/০৪/২০২৬ সময় বিকাল ৫.৩৫ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ০১নং মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ এলাকা হতে ০১ টি ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করে। অটোরিক্সাটি তল্লাশী করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। নুরনবী (২১)
পিতা- অবং মিয়া
মাতা- নুরনাহার বেগম
সাং- মোগড়া, সওদাগর পাড়া
২। হাসান মিয়া (২৫)
পিতা- নুরুল ইসলাম
মাতা- মৃত হোসেনা বেগম
সাং- মোগড়া, সওদাগর পাড়া
উভয় থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।