মস্তু মিয়া,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
৭ এপ্রিল ২০২৬, সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টোলপ্লাজা এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পরে সিএনজিটি তল্লাশি করে ১,৯১০ (এক হাজার নয়শত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের পরিচয়: ১) মো. রানা (২৪)
পিতা: মোহাম্মদ আলী | মাতা: বানেছা বেগম
ঠিকানা: সহদেবপুর, থানা: বিজয়নগর উপজেলা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
২) মো. সবুজ (২৪)
পিতা: কালা মিয়া | মাতা: মর্জিনা বেগম
ঠিকানা: হাটিঙ্গা, থানা: বিজয়নগর উপজেলা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় আশুগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।