অফিস ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ১০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দশদোনা মধ্যপাড়া এলাকার এক পলাতক আসামির বসতঘর থেকে ভারতীয় ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।