মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁ*জাসহ মোঃ জামাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁ*জা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ জামাল মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জামাল মিয়া ছোট বায়েক মধ্যপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। কসবা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।