নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অভিযানে অভিযুক্ত ১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, গতকাল রবিবার রাতে অয়নের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী নবীগঞ্জ উপজেলার আনমনু- শিবপাশা গ্রামের মো: আব্দুল আউয়াল এর পুত্র আজিজুর রহমান অয়ন (২৫)। সে একটি সাইবার মামলার প্রলাতক আসামী ছিল। এবং তার বিরুদ্ধে আরো নানান অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।