মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। ১৮ আগস্ট সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্ডিদার, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে রেডবুল এনার্জি ড্রিংকস, হেয়ার অয়েল, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, বাঁজি, শাড়ি, গরু, স্যুটের কাপড়, মদ, বিয়ার, ইস্কাফ সিরাপ ও ইজিবাইকসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।