মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক অভিযানে উদঘাটিত মামলার তথ্য : ঘটনার তারিখ শনিবার ১৫ আগস্ট ০৮/২০২৬ সময় ১৮:০০ থেকে ১৮:৪০ ঘটিকা। ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন ইসলামাবাদ গ্রামস্থ সবুজ বাংলা হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর রাস্তার দক্ষিণ পাশে, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। আসামীর নাম ও ঠিকানাঃ. মো: আরব আলী (৪০) গ্রেফতার, পিতা- মো: আব্দুর রমিদ, মাতা- জাহানারা বেগম, সাং- বাদে অরুয়াইল, (মোশারফ চেয়ারম্যান পাড়া) ০৩নং ওয়ার্ড, অরুয়াইল ইউনিয়ন, থানা- সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উদ্ধারকৃত আলামতঃ ইয়াবা ট্যাবলেট ১০০(একশত) পিস। আসামীর সং ০১(এক) জন। আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক জনাব শাহাদত হোসেন মামলার বাদী হয়ে সরাইল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।