মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আখাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তিতন শাহ মাজারসংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) আবদুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চানপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মানিক মিয়া (৩০) এবং নূরপুর গ্রামের মৃত ধন মিয়ার ছেলে সামাল মিয়া (৪৫)। উভয়েই আখাউড়া উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।